বিসিএস প্রস্তুতি (BCS Preparation):
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং প্রতিযোগিতা মূলক পরীক্ষা হল বিসিএস- বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা। প্রতিবছর লাখো প্রার্থী আবেদন করেন। ক্যাডার হওয়ার সুযোগ পান ২ হাজারের মত।
১টি ক্যাডারের বিপরীতে যুদ্ধ করেন ২৭০ জনের ও বেশি প্রার্থী! ভাবা যায়? পৃথিবীর নামকরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড এর চেয়ে ও প্রতিযোগিতা বেশি হয় বাংলাদেশের বিসিএস পরীক্ষায়। প্রার্থীদের সংখ্যাটা দিন দিন বাড়লে ও ক্যাডারের সংখ্যা বাড়ছে না। তাই প্রতিযোগিতার মাত্রা অকল্পনীয়। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে চাই প্রচুর পড়াশুনা। অধ্যবসায়, নিয়মমাফিক বিসিএস প্রস্তুতি ছাড়া বিসিএস ক্যাডার হওয়া অসম্ভব।
বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চাকরি বিসিএস ক্যাডার হওয়ার জন্য দৌড় ঝাপ শুরু করতে হয় অনেক আগে থেকেই। যে যত বেশি পড়বে তার টিকে যাওয়ার সম্ভাবনা তত বেশি।
১) মানিসিকভাবে নিজেকে প্রস্তুত করা
২) নিয়মিত রুটিন করে পড়াশুনা করা
৩) অনার্সে পড়াশুনার সময়ই প্রস্তুতিমূলক কিছু বই পড়ে রাখা
৪) বিগত বছরের পশ্ন এনালাইসিস করে বিসিএস সম্পর্কে ধারণা পরিস্কার করে ফেলা
৫) বইয়ের তালিকা করে সেগুলো পড়ে ফেলা
৬) নিয়মিত প্রাকটিস ও মক টেষ্ট দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করা।
ধন্যবাদ
No comments:
Post a Comment